ভাইরাল বলিউডে ট্রাম্পের নাচের ভিডিও
বিনোদন ডেস্ক।। বলিউডের ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার জনপ্রিয় গান মালহারি। গানটিতে রয়েছেন রণবীর সিং। কিন্তু সেই গানে রণবীর সিংয়ের জায়গায় নাচতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এমনই একটি নাচের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। আসলে রণবীরের মুখের জায়গায় ট্রাম্পের মুখ বসিয়ে দেয়া হয়েছে। টুইটারে এক ব্যক্তি ‘পেশোয়ার যোদ্ধা ট্রাম্প’ ক্যাপশন দিয়ে এ ভিডিওটি শেয়ার করেছেন।
https://www.youtube.com/watch?time_continue=46&v=apPMD9KuR8k




