‘ফিরবো কেন? দেশে তো কোন কাজ নেই’
বিনোদন ডেস্ক।। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টায় কমান্ডো অভিযানে নিহত হয়েছেন পলাশ আহমেদ, যিনি অভিনেত্রী শিমলার সাবেক স্বামী। শিমলা নিজেই জানিয়েছেন পলাশের সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং চারমাস আগে তাদের ডিভোর্স হয়ে গেছে। বয়সে ছোট পলাশের সঙ্গে বিয়ে হওয়াতেই আলোচনায় এসেছেন ‘ম্যাডাম ফুলি’ ছবির নায়িকা শিমলা। বর্তমানে তিনি ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন। সেখান থেকে মঙ্গলবার বিকেলে মোবাইল ফোনে তার সঙ্গে কথা হয় সমকাল অনলাইনের।
মুম্বাইয়ে ভালো আছেন শিমলা। সেখানে সুন্দর সময় পার করছেন। তবে সাম্প্রতিক ঘটনায় বেশ বিচলিত তিনি। এমন ঘটনা দিয়ে তিনি আলোচিত হবেন ভাবতেও পারেননি কখনও। পলাশ মানসিক ভারসাম্যহীন একজন বলেও মন্তব্য করেন এ নায়িকা।
শিমলা বলেন, মুম্বাইতে আমি ভালো আছি। সুখে আছি।’দেশে আসার কথা জানতে চাইলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেকাব্বরের মহায় প্রয়ান ছবির এ অভিনেত্রী বলেন, দেশে ফিরবো কেন? দেশে তো আমার কোন কাজ নেই। পারিবারিক কোন অনুষ্ঠানও নেই। তবে এখন যে ঘটনা ঘটেছে তার তদন্তের স্বার্থে যদি দেশে আসতে হয় তাহলে আসবো। তদন্তের জন্য প্রস্তুত আছি। আমার দেশের স্বার্থে যেকোনো সময় তদন্তের মুখোমুখি হতে রাজি আছি। এছাড়াও স্বাবেক স্বামী পলাশেল এমন কর্মে লজ্জাও প্রকাশ করেছেন এ অভিনেত্রী। বিশ্বের কাছে দেশকে এমন ঘৃণিতভাবে উপস্থাপন করার জন্য অন্যদের মতো তিনিও বেশ মর্মাহত বলে জানান ।




