269184

পাকিস্তান আটক সেই পাইলটের ভিডিও সরিয়ে নিল

ডেস্ক রিপোর্ট।। পাকিস্তানের হাতে আটক হওয়া ভারতীয় পাইলটের যে ছবি প্রকাশ করা হয়েছিল তা সরিয়ে নিয়েছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওই ভিডিওটি প্রকাশ করার কিছুক্ষণ পর তা সরিয়ে ফেলা হয়। এর আগে সকালে আকাশসীমা লঙ্ঘন করায় দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান বিমানবাহিনী। দুটি বিমানের মধ্যে একটি থাকা দু’জন পাইলটকে আটক করা হয়। এর মধ্যে একজন আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরেকজনের ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, চোখ বাঁধা এক ব্যক্তি নিজেকে ভারতের পাইলট বলে দাবি করছেন। তার নাম অভিনন্দন। তবে পাক পররাষ্ট্রমন্ত্রণালয় ভিডিও সরিয়ে নিলেও ইন্টারনেটে সেটি ভাইরাল হয়েছে। এদিকে ভারতও স্বীকার করেছে, পাইলটসহ দেশটির একটি যুদ্ধবিমান নিঁখোজ রয়েছে।

বিবিসির খবরে বলা হয়, ভিডিওটি প্রকাশে কিছু সময় পর মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সেই ভিডিও মুছে ফেলা হয়েছে।

বিবিসির খবরে আরও বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র রবিশ কুমার তাদের একজন পাইলট জেট বিমানসহ নিখোঁজ হয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রবিশ কুমার পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেন।

https://www.youtube.com/watch?v=D4_x-gwBpeY

ad

পাঠকের মতামত