ইসরায়েল নতুন ওষুধের পরীক্ষা ফিলিস্তিনি বন্দিদের ওপর চালাচ্ছে
ডেস্ক রিপোর্ট।। বিভিন্ন রকমের নতুন ওষুধের পরীক্ষা কারাবন্দি ফিলিস্তিনিদের ওপর চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলের বিভিন্ন ওষুধ কোম্পানির বিরুদ্ধে। ইসরায়েলের একজন অধ্যাপকের দাবি, সে দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে এ ধরনের কাজের অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাদেরা শালহাব-কেভোরকিয়ান তার এক গবেষণায় ওই দাবি করেছেন। তিনি আরো বলেছেন, অধিকৃত জেরুজালেমে ফিলিস্তিনি শিশুদের ওপর অস্ত্র পরীক্ষা করছে ইসরায়েলের সামরিক সংস্থাগুলো। হিব্রু বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা প্রকল্প পরিচালনার সময় এসব তথ্য পেয়েছেন বলে গত সপ্তাহে নিউইয়কের্র কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।




