আটক দুই ভারতীয় পাইলট,পাকিস্তানের দাবির কঠিন জবাব দিল ভারত
ডেস্ক রিপোর্ট।। পাকিস্তান দাবি করলেও ভারতের কোনও যুদ্ধবিমানের ক্ষতি হয়নি বলেই পাল্টা দাবি করল ভারত। সূত্র উদ্ধৃত করে এমনই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।এ দিন সকালে পাকিস্তান দাবি করেছিল, ভারতের দু’টি যুদ্ধবিমানকে তারা গুলি করে নামিয়েছে। দুই ভারতীয় পাইলটকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তানের এমন দাবির সরকারিভাবে কিছু জবাব দেয়নি ভারত। যদিও, সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই-এর দাবি, ভারতের সবকটি যুদ্ধবিমান এবং বায়ুসেনার সমলস্ত পাইলট সুরক্ষিত আছেন।
উত্তপ্ত সীমান্ত, এবার ভারতীয় বিমান নামিয়ে পাইলটকে গ্রেফতারের দাবি পাকিস্তানের এ দিন সকালেই কাশ্মীরের নৌশেরায় ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়েছিল পাকিস্তানের তিনটি এফ সিক্সটিন যুদ্ধবিমান। সেগুলিকে দ্রুত ফেরত যেতে ফেরত যেতে বাধ্য করে বায়ুসেনা। একটি বিমানকে গুলি করে নামানো হয় বলেও খবর। পাকিস্তান অবশ্য এই দাবি অস্বীকার করেছে। পাল্টা পাকিস্তান দাবি করেছে, ভারতের অসামরিক ছ’টি নিশানায় তাদের বায়ুসেনা আঘাত হেনেছে।




