268651

পাকিস্তানে হামলায় কেন ‘মিরাজ’ যুদ্ধবিমান বেছে নিল ভারত

পাকিস্তানকে বিমান হামলা চালাতে ভারত ব্যবহার করেছে তাদের অত্যাধুনিক মিরাজ–২০০০ যুদ্ধবিমান। ঠিক কী কারণে এই যুদ্ধবিমানটিই ব্যবহার করল ভারত? এখন অনেকের মধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। সাতের দশক থেকে ভারতের হাতে রয়েছে ফ্রান্সের দাসল্টের তৈরি এই যুদ্ধবিমান। তবে তিন দশক আগে তৈরি হলেও এই বিমানের একাধিক আপগ্রেডেশন হয়েছে এই দীর্ঘ সময়ে। যুদ্ধবিমানটির বিশেষত্ব হল, শত্রু দেশের রেডারকে ফাঁকি দিয়ে তাদের বায়ুসীমায় প্রবেশ করে বোমাবর্ষণ করতে সিদ্ধহস্ত এই বোমারু বিমান।

তাছাড়া মিরাজ–২০০০ যুদ্ধবিমানের চালকের মাথায় থাকা হেলমেটের মধ্যেই যুক্ত রয়েছে ডিসপ্লে। যুদ্ধবিমানে যেখানে ককপিটে রাডার থাকে, সেটা এই বিমানে রয়েছে চালকের কাছেই। ফলে আসনে থেকেই তিনি সুপারইমপোজড রেডার ডেটা দেখতে পান সরাসরি। ফলে অনেক সুবিধা হয় প্রত্যাঘাত করতে।

তার ওপর এটিতে রয়েছে প্রচণ্ড শক্তিশালী রাডার। যার সাহায্যে লক্ষ্যবস্তুকে দ্রুত নিশানা করতে পারে সহজেই। ডপলার বিমিং প্রযুক্তির মাধ্যমে মাটিতে থাকা যে কোনও বস্তুর নিখুঁত মানচিত্র এঁকে ফেলতে সক্ষম মিরাজ–২০০০। এতে রয়েছে কামান যা শত্রুপক্ষের বিমানকে মাঝ আকাশে ধ্বংস করতে পারে। রকেট থেকে শুরু করে লেজার গাইডেড বোমা বহন করতে পারে বিমানটি।

জানা গিয়েছে, একবার আকাশে ‌ওড়ার সময় প্রায় ৫ হাজার ৯০০ কেজি ওজনের অস্ত্রশস্ত্র এবং বোমা সঙ্গে নিতে পারে। কার্গিল যুদ্ধের সময়ও টলোলিং ও বাটালিক সেক্টরে পাকিস্তানের আতঙ্কের কারণ হয়ে উঠেছিল এই মিরাজ–২০০০। সূত্রের খবর, এই মুহূর্তে ভারতের হাতে রয়েছে প্রায় ৪০টি মিরাজ যুদ্ধবিমান।

ad

পাঠকের মতামত