268578

পাকিস্তানে হামলা: স্বাগত জানালেন ভারতীয় ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক: পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই গর্জে উঠেছে ভারত। পাকিস্তানকে এই উচিৎ জবাব দিতে আওয়াজ উঠে দেশজুড়ে। পুলওয়ামার ঘটনার ঠিক ১২ দিন পর পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালালো ভারতীয় বিমানবাহিনী। মঙ্গলবার ভোর সাড়ে ৩ টার দিকে ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে এক হাজার কেজি বোমা বর্ষণ করে ভারতীয় বিমান বাহিনী।

এই হামলার পরেই ভারতীয় বিমানবাহিনীকে স্যালুট জানালেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ, গৌতম গম্ভীর, যুজবেন্দ্র চাহল থেকে সাইনা নেহওয়ালরা।পুলওয়ামায় জঙ্গি হামলার পরেই সন্ত্রাসবাদী হামলার নিন্দায় মুখর হয়েছিলেন একসময়ের টিম ইন্ডিয়ার ওপেনার বীরেন্দ্র শেবাগ ও গৌতম গম্ভীর। সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ জঙ্গিহামলার নিন্দা করে সন্ত্রাসবাদীদের কাপুরুষ বলে উল্লেখ করেন।আরো এগিয়ে গম্ভীর বলেছিলেন, ‘পাকিস্তানের সঙ্গে আলোচনা হোক। তবে আর টেবিলে আলোচনা নয়। এবার কথা হোক যুদ্ধক্ষেত্রেই। অনেক হয়েছে, আর নয়।’

বিমানবাহিনীর সূত্রে খবর, মঙ্গলবার ভোর রাতে ভারতীয় বিমানবাহিনীর হিন্ডন এয়ারবেস থেকে আকাশে ওড়ে ১২টি মিরাজ ২০০০ জঙ্গিবিমান। ভোরে পাক অধিকৃত কাশ্মীরের ৩টি জায়গায় প্রায় ১০০০ কেজি বোমা ফেলে তারা। ধুলোয় মিশিয়ে দেওয়া হয় বালাকোট, মুজফফরাবাদ ও চকৌটিতে জঙ্গিশিবিরগুলি। ২১ মিনিটের নিখুঁত অপারেশন শেষ করে ভারতে ফেরে বিমানগুলি। এই হামলায় জইশ-ই-মহম্মদের ঘাঁটি সহ বহু জঙ্গিশিবির গুঁড়িয়ে দিয়েছে বিমানবাহিনী। এর পরেই ভারতীয় বিমানবাহিনীকে স্যালুট জানিয়েছেন বীরেন্দ্র শেবাগ, গৌতম গম্ভীর, যুজবেন্দ্র চাহল থেকে সাইনা নেহওয়ালরা।

ad

পাঠকের মতামত