পাকিস্তানে ভারতীয় বিমান হামলার পর যা বলল ইউরোপীয় ইউনিয়ন
ডেস্ক রিপোর্ট।। পাকিস্তানের মাটিতে ভারতীয় বিমানবাহিনীর হামলার ঘটনায় নিয়ে দুই দেশকে সর্বোচ্চ সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। খবর এএফপির। ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র মাজা কোচিজানসিক বলেন, আমরা দুই দেশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। পরবর্তী উত্তেজনা এড়াতে দুই দেশেরই সর্বোচ্চ সংযত থাকা দরকার বলে আমরা বিশ্বাস করি।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাতে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বালাকোটের নিয়ন্ত্রণরেখা বরাবর বিমান থেকে বোমা হামলা চালায়। এর আগে ২০১৬ সালে নিয়ন্ত্রণরেখার অপর পাশে বিচ্ছিন্নতাবাদীদের সাতটি শিবিরে সার্জিক্যাল হামলা চালানোর দাবি করেছিল ভারতীয় সেনাবাহিনী।




