268811

‘আমি চলে যাচ্ছি, পরীক্ষা ভালো হয়নি’

নিউজ ডেস্ক।। পরীক্ষা ভালো না হওয়ায় ‌সুইসাইড নোট’ লিখে আত্মহত্যা করেছে যশোর মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক এসএসসি পরীক্ষার্থী। ইয়াছিন আলী (১৬) নামের ওই শিক্ষার্থী যশোর চৌগাছা উপজেলার চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। গতকাল সোমবার দিবাগত রাতে কাউকে না জানিয়ে গলায় ফাঁস দিয়ে ইয়াছিন আত্মহত্যা করে বলে জানা গেছে।

নিহত ইয়াছিনের নানা সিরাজুল ইসলাম বলেন, ‌সোমবার হিসাব বিজ্ঞান পরীক্ষা দিয়ে বাড়ি ফেরে ইয়াসিন। পরে ওই দিন গভীর রাতে কাউকে কিছু না বলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ সময় তার পড়ার টেবিলে একটা ‘সুইসাইড নোট’ পাওয়া যায়। এতে লেখা ছিল ‘আমি চলে যাচ্ছি, কারণ আমার পরীক্ষা ভালো হয়নি, বাই’। এ ছাড়া তার কাছে কে-কত টাকা পাবে তার একটি তালিকা সুইসাইড নোট লিখে রেখে গেছে ইয়াছিন।

বিষয়টি নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ad

পাঠকের মতামত