268542

আজ রাত থেকে তিন দিন বন্ধ মোটরসাইকেল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে তিন দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে এরই মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি নির্দেশনাও পাঠানো হয়েছে।

ডিএনসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আবুল কাসেম বলেছেন, সাধারণভাবে সব ধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মোটরসাইকেল বন্ধ থাকবে তিন দিন। আর অন্যান্য যান এক দিনের জন্য বন্ধ থাকবে।’ তবে রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শকের নির্বাচন কমিশন থেকে পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এ ছাড়া কতিপয় জরুরি কাজ, যেমন—অ্যাম্বুল্যান্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চালাচলও এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

ad

পাঠকের মতামত