268073

বিমান ছিনতাই চেষ্টাকারীর সাথে নায়িকা সিমলার ঘনিষ্ট ছবি প্রকাশ

ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ছিনতাইকারী কথিত মাহাদীর পরিচয় মিলেছে। তার নাম মাহমুদ পলাশ (২৪)। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের পি আর জাহানের ছেলে পলাশ।এই ঘটনায় যখন দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় ঠিক সেই মুহুর্তেই বেরিয়ে আসল থলের বিড়াল। নিহত সেই বিমান ছিনতাই চেষ্টাকারীর সাথে নায়িকা সিমলার ঘনিষ্ট ছবি সামাজিক যোগাযোক মাধ্যমে প্রকাশ পায়। ছবিটি ঘিরে শুরু হয়েছে মিডিয়া পাড়ায় ঝড়। ছবিতে দেখা যায় নিহত পলাশ ও চিত্রনায়িকা সিমলার হাস্যজ্জল মুখ।এই ঘটনার বিবরণ জানিয়ে পিরোজপুর ৩নং ওয়ার্ড সদস্য (মেম্বার) মোঃ মজিবুর রহমান ভুইয়া  বলেন, আমরা জানি নায়িকার সাথে তার সম্পর্ক ছিল। গত ৬ মাস আগে ওই নায়িকা এখানে ছিল। আমাদের গ্রামে ছিল অনেক দিন।এমন ঘটনার সতত্যা নিশ্চিত করার জন্য চিত্রনায়িকা সিমলার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। প্রসঙ্গত, ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমান রোববার ছিনতাইকারীর কবলে পড়েছিল। প্রায় দুই ঘণ্টার টানটান উত্তেজনার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি ছিনতাই চেষ্টার অবসান হয়।কমান্ডো অভিযানে উড়োজাহাজে থাকা অস্ত্রধারী তরুণ নিহত হন। টিকিটে তার নাম মো. মাজিদুল বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল। এর আগে উড়োজাহাজটি থেকে যাত্রী-ক্রুসহ সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ সময় বিমানবন্দর এলাকায় ভিড় করে অসংখ্য মানুষ। এ ঘটনায় সাতটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়। প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর রাত ১০টার দিকে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

ad

পাঠকের মতামত