আরব আমিরাতে ২ লাখ ১০ হাজার ডলারের গাড়ি জিতলেন এক শ্রমিক
ডেস্ক রিপোর্ট।। ভারতীয় এক শ্রমিক সংযুক্ত আরব আমিরাতে দুই লাখ ১০ হাজার ডলার মূল্যের ম্যাকলরেন সুপারকার জিতেছেন। ওই শ্রমিকের নাম বলবীর সিং। সংযুক্ত আরব আমিরাতের টেকলো ডু’তে নিজের মেয়াদোত্তীর্ণ আইডি নবায়ন করার জন্য তিনি লটারিতে জিতেছেন ম্যাকলরেন ৫৭০এস স্পাইডার গাড়িটি।
জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের নিবন্ধন নীতির অধীনে টেকলো তাদের কাস্টমারদের রেজিস্ট্রেশন নম্বর ৩১ শে জানুয়ারির মধ্যে নবায়ন করার আহ্বান জানায়। এ সময়ের মধ্যে নবায়ন না করালে তাদের সার্ভিস বন্ধ হয়ে যাবে বলে ঘোষণা দেয়া হয়। যারা ওই নীতির অধীনে নিবন্ধন করিয়েছেন তারা একটি লটারিতে একটি গাড়ি জেতার প্রতিযোগিতার জন্য নির্বাচিত হন। এবিষয়ে বলবীর সাংবাদিকদের জানান, এই অনাকাঙ্খিত পুরস্কার আমার ভবিষ্যত জীবনকে পাল্টে দিয়েছে। একই সঙ্গে পাল্টে দিয়েছে আমার বন্ধুবান্ধব ও পরিবারগুলোকে। সত্যিকার অর্থেই এটা জীবন পরিবর্তনকারী। আমি ভীষণ খুশি।




