বাংলাদেশ বিমানের ভেতর অস্ত্রধারীরা, ঘিরে রেখেছে পুলিশ
ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ দুর্বৃত্তরা ছিনতাইয়ের চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি বেগতিক দেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ করা হয়েছে।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।সূত্রের খবর বিমানের ভেতরে দুর্বৃত্তরা সবাইকে জিম্মি করে রেখেছে।
বিমানটি রোববার বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে জরুরি অবতরণ করা হয়। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে সেখানে বিমান ওঠানাম বন্ধ রয়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, বিমানের ভেতরে অস্ত্রধারীরা রয়েছে।বিমানবন্দরের এক কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ যুগান্তরকে বিমানের জরুরি অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।




