বাংলাদেশ বিমানের পাইলটকে জিম্মি করে রেখেছে অস্ত্রধারীরা
ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী একটি বিমান ঘিরে রেখেছে পুলিশ। বিমানটি ছিনতাইয়ের চেষ্টার পরপরই সেটি ঘিরে ফেলে পুলিশ ও র্যাব। ভেতরে একজন সন্দেহভাজন অস্ত্রধারী পাইলটকে জিম্মি করে রেখেছে।রোববার বিকালে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক। তিনি জানান, বিমানটির মধ্যে সন্দেহভাজ এক ব্যক্তি ও দুইজন ক্রু রয়েছেন।ঘটনার পরপরেই র্যাবের একাধিক গাড়ি বিমানবন্দরের মধ্যে প্রবেশ করেছে। বিমানবন্দরটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দরে বাইরে উৎসুক জনতা ভীড় করছেন।




