267279

বিয়ের রেশ না কাটতেই কি সংসার ভাঙছে ফারিয়ার?

নিউজ ডেস্ক।। শোবিজের প্রিয় মুখ শবনম ফারিয়া গেল বছরের শেষ দিকে বিয়ে করেন ভালোবাসার মানুষটিকে। নতুন বছর বেশ জমকালো ভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। তার স্বামী হারুন অর রশিদ অপু পেশায় একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক।  অভিনয়ের পাশাপাশি ফেসবুকেও খুব সরব এই অভিনেত্রী। বিয়ের কদিন পার হতেই না হতেই তার ফেসবুকে টুঁ মারলে দেখা যাচ্ছে নানা আবেগময় স্ট্যাটাস। চলতি মাসের ১৯ তারিখে ফারিয়া তার ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দেন।

সেখানে তিনি লিখেন, ‘গার্লফ্রেন্ডকে কল করে জানতে হয়, খাইসো বাবু? রাতে ভাল ঘুম হইসে? আউটডোরে শুটিংয়ে কষ্ট হচ্ছে? আজকে কো-আর্টিস্ট কে? লাঞ্চের ম্যানু কি ছিল? কিন্তু বউকে সারাদিন কল না করলেও চলে’। ঠিক একই দিনে তিনি তার ফেসবুকে একবছর আগের একটি ইংরেজি টেক্সট-পিক নতুন করে শেয়ার করেন। যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘বিয়ে আমাকে ভয় দেখায় না, ভুল মানুষকে বিয়ে করা আমাকে ভয় দেখায়’।

কেন এমন আবেগঘন স্ট্যাটাস? তবে কি তিনি বিবাহিত জীবনে অসুখে? এসব স্ট্যাটাসের ফলে এখন ভক্তদের মনেও একই প্রশ্ন উঁকি দিচ্ছে, এত বড় বিয়ের আয়োজন সমাপ্তির পর এত তাড়াতাড়ি কী এমন ঘটে গেলো যে এমন আবেগময় স্ট্যাটাস। যদিও এ বিষয়ে ফারিয়ার কোনো মন্তব্য পাওয়া যায় নি।

ad

পাঠকের মতামত