267605

চট্টগ্রামে ছিনতাই বিমানটির ভেতরে গুলির শব্দ!

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী একটি বিমান ঘিরে রেখেছে পুলিশ। বিমানটি ছিনতাইয়ের চেষ্টার পরপরই সেটি ঘিরে ফেলে পুলিশ ও র‌্যাব। ভেতরে একজন সন্দেহভাজন অস্ত্রধারী পাইলটকে জিম্মি করে রেখেছে বলেও জানা গেছে। তবে বিমানের একজন যাত্রী বলছেন ভেতরে একটি গুলির শব্ধ শোনা গেছে।রোববার বিকালে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক। তিনি জানান, বিমানটির মধ্যে সন্দেহভাজ এক ব্যক্তি ও দুইজন ক্রু রয়েছেন।ওই বিমানের একজন যাত্রী জানিয়েছেন, উড়োজাহাজের ভেতরে একজন যাত্রীর হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে। তিনি বিদেশি। ভেতরে একটি গুলির শব্দ শোনা গেছে। কেউ একজন তাতে আহত হতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, প্রথমে কেবিন ক্রুদের একজন ওই বিদেশি ব্যক্তিকে দেখে সন্দেহ করলে পাইলটকে জানান। পাইলট কোনো ঝুঁকি না নিয়ে নিরাপত্তার স্বার্থে অবতরণ করার সিদ্ধান্ত নেন।

ad

পাঠকের মতামত