267357

এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনায় ছাত্রলীগ নেতা কারাগারে

নিউজ ডেস্ক।। খুলনায় এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে আহম্মেদ রনি (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে এক বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ শাহানাজ বেগম। গতকাল শনিবার দুপুরে ডুমুরিয়া উপজেলার চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়কেন্দ্রে ওই ঘটনা ঘটে। রনি কাঁঠালতলার মঠবাড়িয়া গ্রামের ফজলুর রহমান মোল্যার ছেলে ও চুকনগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। স্থানীয় আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতাপ রায় জানান, ডুমুরিয়া উপজেলার চুকনগর মাধ্যমিক বিদ্যালয়ের ওই এসএসসি পরীক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত রনি।

গতকাল মেয়েটি তার বাবা মুকুল হোসেনকে নিয়ে দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে আসে। এ সময়ে আহম্মেদ রনি তার সহযোগীদের নিয়ে পরীক্ষার হলেই মেয়েটিকে উত্ত্যক্ত করতে থাকে। এতে বাধা দিতে গেলে রনি ওই মেয়েটির বাবাকে মারধর করে জখম করে। ইতিপূর্বেও আহম্মেদ রনিকে নিয়ে সালিশি ঘটনা ঘটেছে। অমর একুশে গ্রন্থমেলার পাশাপাশি জমে উঠেছে অনলাইন বইমেলা।

বিভিন্ন সমস্যার কারণে যেসব পাঠক বইমেলায় আসতে পারেন না, তাদের জন্য অনলাইন বইমেলা একটি স্বস্তির নাম। এখান থেকে পাঠক রকমারি সুযোগ-সুবিধায় তাদের পছন্দের বই লুফে নিতে পারেন। যারা ঢাকার বাইরে থাকেন তাদের পক্ষে বইমেলায় এসে বই কেনার সৌভাগ্য হয়ে ওঠে না। দূরের কোনো জেলা থেকে বইমেলায় আসতে হলে পড়তে হয় নানাবিধ সমস্যায়। হাতে রাখতে হয় অফুরন্ত সময়। গুনতে হয় থাকা, খাওয়া ও যাতায়াত খরচ। ফলে বিপুল পরিমাণ পাঠক বইমেলা ঘুরে বই কেনার সুযোগ থেকে বঞ্চিত হন। এই চিত্রটি কয়েক বছর আগের।

বর্তমান চিত্রটা উল্টো। দিন পাল্টেছে। প্রযুক্তির আশীর্বাদে বইমেলা এখন পাঠকের হাতের মুঠোয়। অনলাইন বুকশপে অর্ডার করে অল্প সময়ের মধ্যেই পাঠক পেয়ে যান নতুন বইয়ের স্পর্শ। এমন অসাধারণ সুযোগ তৈরি হওয়ায় অমর একুশে গ্রন্থমেলার পাশাপাশি জমে উঠেছে অনলাইন বইমেলা। ঢাকায় বসে অনলাইন বুকশপ থেকে বই সংগ্রহ করার সংখ্যাটাও কম নয়। কাজের ঝামেলা থাকায় অনেকেরই বইমেলায় যাওয়ার সুযোগ হয়ে ওঠে না। জ্যাম ঠেলে মেলায় যাওয়াটাও বিরক্তিকর মনে করেন কেউ কেউ। তাই অনলাইন সেবাটাকে বেছে নিচ্ছেন অনেকে।

বইমেলায় গিয়ে স্টল ঘুরে ঘুরে বই কেনাটা যাদের কাছে ক্লান্তিকর। তারা অনলাইনে বই সংগ্রহ করা অনেক সহজ। অনলাইনে ক্লিক করলেই ঝকঝকে মলাট ধরা দেয় পাঠকের চোখে। বইয়ের কিছু অংশ পড়ার সুযোগও থাকে সেখানে। সুযোগ থাকে বইয়ের চুম্বকাংশ বিনামূল্যে পড়ে দেখারও। এ ছাড়া বাংলাদেশের বৃহত্তম বুকশপ রকমারি ডটকম পাঠকদের দিচ্ছে হরেকরকম সুযোগ-সুবিধা।

২৫-৪০ শতাংশ ছাড় দিচ্ছে বিভিন্ন বইয়ে। এ ছাড়া রকমারি রকমারি ডটকম প্রথমবারের মতো নিয়ে এসেছে রকমারি অ্যাপ। অ্যাপ থেকে অচচটঝঊজ প্রোমোকোড ব্যবহার করে পাঠক পেয়ে যাচ্ছেন অতিরিক্ত ৫ শতাংশ ছাড়! বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করলে পাচ্ছেন ১০ শতাংশ, ইন্সট্যান্ট ক্যাশব্যাক এবং ফ্রি শিপিং! অর্ডারকারীদের জন্য নানারকম পুরস্কার তো রয়েছেই। প্রিয় লেখকের অটোগ্রাফসহ বই পাওয়ার ব্যবস্থাও তারা করে দিচ্ছে। এত এত সুবিধা থাকার কারণেই হয়তো অমর একুশে গ্রন্থমেলার পাশাপাশি জমে উঠেছে অনলাইন বইমেলা। উৎস: দৈনিক আমাদের সময়।

ad

পাঠকের মতামত