267238

মানুষ কেন অজ্ঞান হয় তখন শরীরে কি ঘটে যার কারনে সে অজ্ঞান হয়ে যায়? জেনে নিন কারণ গুলি

মানুষ মূলত অজ্ঞান হয় ৪টি কারণে। ১) নিম্ন রক্তচাপ- রক্তচাপ কমে গেলে মানুষ সাধারণত অজ্ঞান হয়ে যান। এধরনের ঘটনা বেশি ঘটে ৬০ থেকে ৬৫ বছরের ঊর্ধ্বে মানুষজনের। ২) ডায়াবেটিক- ডায়াবেটিক রোগীরা বার বার মূত্রত্যাগ করেন। ফলে শরীরে জলের পরিমাণ কমে যেতে থাকে। অত্যধিক সুগারে নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, রক্তচাপ কমে যায়।

৩) ডিহাইড্রেশন- শরীরে জলের পরিমাণ পরিমাণ কমে গেলে রক্তের মধ্যে জলীয় পদার্থের পরিমাণও কমে যায়। যার জেরে কমে যায় রক্তচাপ। স্নায়বিক দুর্বলতা দেখা দেয়। মানুষ অজ্ঞান হয়ে যান। ৪) হৃদরোগ- হার্টে সমস্যা থাকলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন ব্যাহত হয়। যার ফলে মানুষ অনেক সময় অজ্ঞান হয়ে যায়। এধরনের সমস্যাকে বলা হয় কার্ডিয়াক সিনকোপ।

ad

পাঠকের মতামত