267530

নোয়াখালীতে ভয়াবহ অগ্নিকান্ড, বসবাসের ৭টি ঘর ভস্মীভূত

কবিরহাট পৌরসভায় মকু মুন্সী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি ঘর পুড়ে অন্তত ৩০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের। তবে আগুনে কোনোপ্রকার হতাহতের ঘটনা ঘটেনি।আজ রবিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে কবিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্ব ফতেহপুর মকু মুন্সী বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে উক্ত বাড়ীর মনির আহমদের ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটলে আগুনের লেলিহান ও বাড়ীর লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। তবে কিছু বুঝে উঠার আগে আগুন পাশ্ববর্তী জাফর উদ্দিন, জামাল উদ্দিন, রুহুল আমিন ও ইউছুফ মিয়ার ঘরসহ ৭টি ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও লাভ হয়নি।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ ও মাইজদী ফায়ার স্টেশনের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ৭টি ঘরে থাকা মূল্যবান মালামাল পুঁড়ে অন্তত ৩০লাখ টাকার ক্ষতি হয়েছে।কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

ad

পাঠকের মতামত