গৃহবধূকে পরকীয়ার অভিনব শাস্তি দিল জনগন
ডেস্ক রিপোর্ট।। পরকীয়ার মাসুল যে এভাবে গুণতে হবে তা আগে থাকতে বুজতে পারেননি প্রেমিক যুগল। ভেবেছিলেন পালিয়ে গিয়ে অন্যথা আশ্রয় নিলে মিলবে শান্তি। কিন্তু সে আশায় জল! শান্তিতো মিললোই না উপরন্তু পাকড়াও হতেই কঠিন শাস্তি। সবার সামনে প্রেমিকাকে স্তন্যপান করাতে হলো প্রেমিককে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের ২০০ কিলোমিটার পশ্চিমে ভিল সম্প্রদায় অধ্যুষিত আলিরাজপুর জেলায়। সেই গ্রামেরই এক তরুণ যুবক প্রেমে পরেন এক বিবাহিতার। যুবকটির বয়স কুড়ি। প্রেমিকযুগল ভালো মতনই বুঝেছিলেন যে এলাকার লোকজন তাদের সম্পর্ককে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখবে না।
তাই কিছুদিন পরকীয়ার পরই তারা ছক কষেছিলেন ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার। কিন্তু তাতেও মুক্তি মেলেনি তাদের। সেউ পঞ্চায়েতের জালেই ধরা পরতে হয়েছে তাদের। ধরা পরার ফলেই তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়। পরকীয়ার অপরাধে পঞ্চায়েতের আদেশে ধৃত যুগলের মাথা কামিয়ে দেওয়া হয় । তারপর মুরুব্বিদের নির্দেশে গোটা গ্রামকে সাক্ষী রেখে প্রেমিককে স্তন্যপান করাতে বাধ্য হন বধূ।
মহিলা এবং যুবক দুজনের পরিবারের তরফ থেকেই আর্জি জানানো হয়েছিলো তাদের এরূপ শাস্তি না দেওয়ার জন্য। কিন্তু সেকথা কানে তোলেননি গ্রামের লোকজন। উল্টে পরিবারকে দুষেছেন এমনটা হওয়ার জন্য। বাধ্য হয়েই দুজনের পরিবার তাই শাস্তির হাত থেকে বাঁচাতে পারেননি যুগলকে। ঘটনার পর গ্রাম পঞ্চায়েতের সদস্য জনৈক নাকেদিয়াসহ মোট ১২ জনের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী । ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আলিরাজপুর জেলা পুলিশের এস পি অখিলেশ ঝা।




