267075

শাকিবের ‘শাহেনশাহ’র নতুন চমক নুসরাত ফারিয়ার বোন মারিয়া

বিনোদন প্রতিবেদক : শাকিব খান-নুসরাত ফারিয়া জুটির প্রথম ছবি ‘শাহেনশাহ’। এই ছবিতে নায়িকা হিসেবে প্রথমবার বড় পর্দায় আসছেন রোদেলা জান্নাত। এই মুহূর্তে ছবিটি দর্শকের কাছে পৌঁছানোর প্রস্তুতি চলছে। এরই মধ্যে নতুন চমক হচ্ছে, এই ছবিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়ার বড় বোন মারিয়া।আহমেদ রনি পরিচালিত এই ছবির প্রথম চমক হিসেবে ২৫ ফেব্রুয়ারি লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে প্রথম গান। এমনটি জানিয়েছেন ছবির নায়িক নুসরাত ফারিয়া। ‘রশিক আমার’ শিরোনামের এই গানটিতে ফারিয়ার পাশাপাশি পাওয়া যাবে তার বোন মারিয়া মৃত্তিকাকেও!

তবে কি একই গানের সঙ্গে পর্দায় পারফর্ম করলেন দুই বোন? এমন বিস্ময়ের জবাবে নুসরাত ফারিয়া বললেন, ‘না। তেমন কিছু নয়। তবে এই গানে পর্দায় আমাকে যেমন দেখাবে তার পুরোটাই ওর তৈরি। এখানে আমার কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করার পাশাপাশি এই ছবিতে আমার মেকআপও করেছেন মৃত্তিকা। আমার ধারণা, ওর কারণেই এবার আমাকে দর্শকরা দেখতে পাবেন একটু আলাদা আবহে। এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়।’

মারিয়া মৃত্তিক বললেন, ফারিয়ার জন্য আমি প্রথম কাজ করি ‘হিরো ৪২০’ ছবিতে। সেখানে ওর কস্টিউম ডিজাইন করি। এরপর ‘প্রেমী ও প্রেমী’ ছবির পুরো কস্টিউম ছিল আমার করা। এছাড়া কলকাতার ‘ইন্সপেক্টর নটি কে’ ছবির গানের কস্টিউমও আমি করেছিলাম। এবার ফারিয়ার কস্টিউমের পাশাপাশি মেকআপ করলাম ‘শাহনেশাহ’ ছবিতে। আশা করছি ভালোই লাগবে।

ad

পাঠকের মতামত