266773

চাকরি ফিরে পেলেন সৌদির সেই শতাধিক প্রবাসী

ডেস্ক রিপোর্ট।। অবশেষে চাকরি ফিরে পেলেন সৌদি আরবের সেই শতাধিক প্রবাসী। গত ২০ ফেব্রুয়ারি ১০৪ জন প্রবাসীকে চূড়ান্ত নিয়োগ (কফালা) দিয়েছে ‘আল বাইক’ নামের প্রতিষ্ঠানটি। এতে কর্মীদের কাছে থেকে নেওয়া হয়নি অতিরিক্ত কোনো টাকা। যারা ইকামা সমস্যার কারণে বাকি আছেন তাদেরও শীঘ্রই নিয়োগ দেওয়া হবে।

কর্মীদের স্বপদে বহাল রেখে দেওয়া হয়েছে এই নিয়োগ। প্রবাসী ফেনী জেলার মনসুর এক প্রতিক্রিয়ায় জানান, তাদের সমস্যা নিয়ে ইত্তেফাকের সিরিজ প্রতিবেদন ও জেদ্দা কনস্যুলেটের সহযোগিতায় আমরা আজ সকল সমস্যা কাটিয়ে উঠেছি। এ জন্য আমরা আনন্দিত। আব্দুল আজিজ খানের অক্লান্ত পরিশ্রমে একশ’র বেশি লোক একসঙ্গে থেকেছি। দৈনিক ইত্তেফাক ও জেদ্দা কনস্যুলেটের কাছে আমরা কৃতজ্ঞ।

উল্লেখ্য, ৬ মাস যাবত এসব কর্মীরা কোম্পানি থেকে বেতন না পেয়ে জেদ্দা কনস্যুলেটের সহযোগিতায় সৌদি আরবের লেবার কোর্টে মামলা করেন। মামলা করার পর প্রবাসীদের বাসা থেকে বের করে দেন কোম্পানির কর্মকর্তারা। তারা কিছুদিন রাস্তায় ছিলেন। পরে বাংলাদেশের কনস্যুলেটের চাপে ও লেবার কোর্টের রায়ে হেরে যাওয়ার আশংকায় আল বাইক কোম্পানি তাদের কর্মীদের সঙ্গে আপোষের সিদ্ধান্ত নেয়। এরপর কোম্পানিটি কর্মীদের সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করে। উৎস: ইত্তেফাক।

ad

পাঠকের মতামত