266861

ইরানের উপসাগরীয় যুদ্ধ মহড়া শুরু

ডেস্ক রিপোর্ট।। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরে তিনদিনের যুদ্ধ মহড়া করছে ইরান। শুক্রবার শুরু হওয়া এ নৌ মহড়ায় প্রথমবার দেশীয় সাবমেরিন ফতেহ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। হরমুজ প্রণালী থেকে আরব সাগর পর্যন্ত প্রসারিত এ মহড়ায় শতাধিক নৌযান অংশ নিচ্ছে। ইরানের নৌ কমান্ডার রিয়ার এডমিরাল হোসেইন খানহাদি বলেন, ‘নানামাত্রিক হুমকি মোকাবেলার লক্ষ্যে এ মহড়াটি হচ্ছে।

সেনাসদস্যদের পাশাপাশি অস্ত্র ও সরঞ্জামের পরীক্ষা, সেগুলোর কার্যকারিতা দেখা হবে। সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পাশাপাশি সাহান্দ যুদ্ধজাহাজ থেকে হেলিকপ্টার ও ড্রোন ওড়ানো হবে। রয়টার্স।

ad

পাঠকের মতামত