২ সন্তান রেখে ভাগিনার হাত ধরে উধাও সুন্দরী মামী!
দুই শিশু সন্তানকে ঘুমে রেখেই পরকীয়ার টানে ভাগিনার (স্বামীর বোনের ছেলে) হাত ধরে পালিয়ে গেছে এক প্রবাসীর স্ত্রী। এদিকে দুই শিশু এখন কাঁদছে শুধু মায়ের জন্য। বাবা প্রবাস থেকে ফিরে শিশুদের দিকে তাকিয়ে ও নির্বাক। গত সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামের আক্তারুজ্জামান ভূঞা বাড়িতে এ ঘটনা ঘটে। লম্পট ওই গৃহবধুর নাম রাহেলা আক্তার (২৬)। সে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের মোটবাড়িয়া গ্রামের হাবিব উল্লাহ ভূঁইয়া বাড়ির মাহফুজুর রহমানের মেয়ে।
ভাগিনার নাম মোঃ ইব্রাহিম (২৪)। সে পেশায় গাড়ি চালক। সে বারইয়ারহাট প্রাইভেটকার চালাত। তার বাড়ি বারইয়ারহাট পৌরসভার মেহেদী নগর গ্রামে। নিখোঁজ হবার ৪ দিন পর গৃহবধুর পিতা মাহফুজুর রহমান শুক্রবার (২২ ফেব্রুয়ারী) জোরারগঞ্জ থানায় একটি জিডি এন্ট্রি করেছেন।
জানা গেছে, জামালপুর এলাকার দুবাই প্রবাসী মতিউর রহমানের সাথে ৫ বছর পূর্বে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের মোটবাড়িয়া গ্রামের হাবিব উল্লাহ ভূঁইয়া বাড়ির মাহফুজুর রহমানের মেয়ে রাহেলার সাথে বিয়ে হয়। গত কয়েক মাস ধরে মতিউর রহমানের বোনের ছেলে ইব্রাহিমের সাথে রাহেলার পরকিয়া প্রেম চলছিলো। সেই প্রেমের টানে গত ১৮ ফেব্রুয়ারি তারা পালিয়ে যায়। এসময় তার ৪ বছরের ছেলে নাহিদ ও ১৮ মাস বয়সের মেয়ে নাহিমা ঘুমে ছিলেন।
এই বিষয়ে রাহেলার স্বামী মতিউর রহমান প্রবাস থেকে দেশে ফিরে রাহেলা, তার বাবা মাহফুজুর রহমান ও মা সেতারা বেগমকে আসামী করে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার এস আই মুক্তার হোসেন জানান, রাহেলার স্বামী দেশে আসছে জেনে স্বামী পৌঁছাবার পূর্বের রাতেই এই ঘটনা ঘটে। স্বামী মতিউর রহমান প্রবাস থেকে দেশে ফিরলে তার শ্বশুরকে বাদী করেই জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এস আই মুক্তার আরো জানায়, দীর্ঘদিন ধরে মামার বাড়ীতে যাওয়া আসার মাধ্যমে তাদের শারীরিক সম্পর্ক সৃষ্টির কারণেই এই ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারণা।




