266968

শ্রীদেবীর শাড়ি নিলামে তুলেছেন তার স্বামী

বিনোদন ডেস্ক : ভারতের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী। গত বছরের ২৪ ফেব্রুয়ারি, বলিউডের ইতিহাসে কালো দিন বলে লেখা থাকবে চিরকাল। কারণ ওইদিন বলিউডের আকাশ থেকে খসে পড়েছিল এই সুপারস্টার অভিনেত্রী। তারিখ অনুযায়ী শ্রীদেবীর প্রথম মৃত্যুবার্ষিকী সামনে৷ সেদিনটিতেই চেন্নাইয়ে শ্রীদেবীর বাড়িতে এক বিশেষ পুজোর আয়োজন করেছেন তার স্বামী বনি কাপুর ৷ স্ত্রী শ্রীদেবীর মৃত্যুবার্ষিকী পালনের আগে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন বনি।

সূত্রের খবর, শ্রীদেবীর পরনের শাড়ি এবার নিলামে তুলেছেন তার স্বামী। প্রাথমিকভাবে ৪০,০০০ টাকা মূল্যে নিলাম উঠেছে শাড়ির দাম। জানা যায়, নিলামে যে অঙ্কটা আয় হবে তার পুরোটাই একটি চ্যারিটিকে দেওয়া হবে। দুবাইতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আকস্মিকভাবে মারা যান শ্রীদেবী। তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে জাহ্নবী কাপুর ও খুশি কাপুরের মনে। তার মৃত্যুতে শোকস্তদ্ধ হয়ে যায় গোটা বলিউড।

https://www.youtube.com/watch?v=XpqkW2x63Lk

ad

পাঠকের মতামত