266791

গ্যাসলাইন লিকেজের কথা বলায় ছাত্রীকে এক্সফেলের হুমকি শেকৃবি ভিসির

নিউজ ডেস্ক।। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মেয়েদের আবাসিক কৃষকরত্ন শেখ হাসিনা হলে গ্যাসলাইন লিকেজ থেকে আগুন লাগার কথা বলায় এক ছাত্রীকে এক্সফেলের হুমকি দিয়েছেন ভিসি। শুক্রবার ‘সাইবার ৭১-We Hack to rotect Bangladesh’ নামে একটি লাইক পেজে এ রকম একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, শারমিন নামে এক ছাত্রী ভিসির সঙ্গে হলের বিভিন্ন সমস্যার কথা বলতে দেখা যায়। কথোকপোথনের এক পর্যায়ে ভিসি ওই ছাত্রীকে এক্সফেল করার হুমকি দেয়। ওই ছাত্রীর বক্তব্য দেখা যায়, ২১ ফেব্রুয়ারি রাতে শেখ হাসিনা হলে গ্যাসলাইন লিকেজ থেকে আগুন লাগে। এর দুই দিন আগেও একইভাবে আগুন লাগে। এর সমস্যা সমাধানের জন্য ভিসির নিকট আবেদন জানান।

কথোকপোথনের সময় ভিসি ওই ছাত্রীর নাম ও রেজিস্ট্রেশন নম্বর নেন। এরপর অভিযোগের একপর্যায়ে ভিসি উত্তেজিত হয়ে তুই তুকারি করেন। এরপর তাকে বলেন, আগামীকালকেই তোমাকে এক্সফেল করা হবে। ভিডিওটি দেখতে নিচের লিংকে যেতে পারেন-

https://www.facebook.com/Cyber71Bangladesh/videos/847140175636842/

উৎস:  উৎস:  যুগান্তর

ad

পাঠকের মতামত