266196

ফেসবুকে আগুনে পোড়া লাশের ছবি শেয়ার না করার আহ্বান কিডস মিডিয়া’র

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার শিশু গণমাধ্যম এ আর কিডস মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আগুনে পোড়া লাশের ছবি শেয়ার করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সংস্থাটি এ আহ্বান জানিয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে এ আর কিডস থেকে আরো বলা হয়েছে, আমরা বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার শিশু গণমাধ্যম এ আর কিডস মিডিয়া গভীর উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি ‘আগুনে পোড়া ক্ষত বিক্ষত লাশের ছবি’ ফেসবুকের বিভিন্ন গ্রুপে কিছু মানুষ লাইভ করে দেখাচ্ছেন!!! যেটা একটি শিশু কিংবা বয়স্ক মানুষ দেখা মাত্র-ই অচেতন হয়ে পড়তে পারে।

আপনাদের কিছু লাইক, শেয়ারের লোভ একটি শিশুকে ভয়ভীতি নিয়ে বেড়ে উঠাবে। আর এমন শিশু ভবিষ্যতে মানসিকভাবে দুর্বল হিসেবে গড়ে উঠবে। ফেসবুকে এমন ভয়ঙ্কর ভিডিও, ছবি দেখে যদি আপনার সন্তানের পরিস্থিতি তেমন হয়, কি করবেন তাকে দিয়ে ভবিষ্যতে?সংস্থাটি জানায়, আমরা ‘এ আর কিডস পরিবার’ এই ব্যাপারে বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম বিভাগকে অবহিত করেছি। ফেসবুকে ছড়ানো এমন ‘আগুন পোড়া ভিডিও, ছবি’ নিয়ে কাজ শুরু করা হবে বলে পুলিশের পক্ষ থেকে ‘এ আর কিডস পরিবার’কে জানানো হয়েছে।

ad

পাঠকের মতামত