266428

চকবাজারের ঘটনায় দ্রুত যে ব্যবস্থা নিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

রাজধানীর চকবাজার চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা-সেবা বিভাগ সংশ্লিষ্ট জরুরি কার্যক্রম সমন্বয়ের জন্য একটি কন্ট্রোল রুম স্থাপন করেছে। কন্ট্রোল রুমের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা-সেবা বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী।

আজ শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত ১২ টা পর্যন্ত এই কন্ট্রোল রুমের কার্যক্রম চলবে। গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে নারি ও শিশুসহ ৭৮ জনের মৃত্যু হয়। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা আজ সকাল ১০ টায় ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করেছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।

গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও (অগ্নি অনু বিভাগ) প্রদীপ রঞ্জন চক্রবর্তী তদন্ত কমিটির আহ্বায়ক। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাপরিচালক ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। জেলা প্রশাসক (ঢাকা), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতনিধি (যুগ্ম-সচিব পর্যায়ের) এবং উপ-পুলিশ কমিশনার লালবাগ জোন। কমিটিকে সরজমিনে তদন্তপূর্বক ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

ad

পাঠকের মতামত