৮ পা বিশিষ্ট ছাগল!
ঠাকুরগাঁও সদর উপজেলায় আট পা ও তিন কানের একটি ছাগলের বাচ্চা জন্ম নিয়েছে। গত বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মাদারগঞ্জ কাকডোবা গ্রামে মোজাহারুলের বাড়িতে এই ছাগলের বাচ্চা জন্ম নেয় ।ছাগলটির মালিক মোজাহুরুল জানান, প্রথমে ছাগলটি একটি স্বাভাবিক বাচ্চার জন্ম দেয়। পরের বাচ্চাটি অস্বাভাবিক। এটির আটটি পা ও তিনটি কান। তবে ছাগল ছানাটি জন্মের কিছুক্ষণ পর মারা যায় বলেও জানান তিনি।
এ বিষয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম বলেন, ‘জেনেটিক কারণে ছাগলটি আট পা বিশিষ্ট বাচ্চা জন্ম দিয়েছে।’ এদিকে বিস্ময়কর এ ঘটনার কথা ছড়িয়ে পড়লে ছাগল ছানাটি দেখতে শুক্রবার আশে-পাশের গ্রামের কয়েক হাজার মানুষ ভিড় জমায়।




