266665

অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে যা করলেন হিরো আলম

বিনোদন ডেস্ক : পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার মানুষজনের বেশিরভাগই ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন। অগ্নিদগ্ধদের দেখতে সেখানে গেলেন আলোচিত ইউটিউবার তারকা হিরো আলম।অগ্নিদগ্ধদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের স্বজনদের সাথেও কথা বলেন হিরো আলম। এসময় তিনি বলেন, আপনাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি। আপনারা কোনও কিছুর জন্য চিন্তা করবেন না। যখন যা লাগে, আমাকে বলবেন। আমি আপনাদের সাথে আছি।

এ সময় অগ্নিদগ্ধদের স্বজনদেরকে নিজের ফোন নম্বরও দিতে দেখা যায় তাকে। হিরো আলম বলেন, আমার রাজনীতি মানুষের জন্য। এমপি হলাম কি হলাম না, বড় কথা না। এমপি হতে পারিনি বলে মানুষের সেবা বন্ধ করবো না। তিনি বলেন, এদেশে ধনী লোকের সংখ্যা কম নয়। সবাই যদি এগিয়ে আসে, তাহলে পুড়ে যাওয়া রোগীদের ভালো চিকিৎসা হওয়া সম্ভব।মিডিয়ায় তাকে নিয়ে নানা ট্রল হচ্ছে। তা কীভাবে নিচ্ছেন, এমন প্রশ্নে হিরো আলম বলেন, কে কীভাবে নিচ্ছে, সেটা তার দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমি হিরো আলম কখনও ভয় পাইনি। কখনও পিছুপা হইনি, হবোও না।

ad

পাঠকের মতামত