265976

যেভাবে এনামুলকে পেল তাঁর পরিবার

নিউজ ডেস্ক।। এনামুক কাজী। চকবাজারের মেস বাসায় থাকতেন। বুধবার রাতে অগ্নিকাণ্ডের পর থেকেই তার সন্ধান পাচ্ছিলেন না। অবশেষে বৃহস্পতিবার পরিবার তার সন্ধান পেয়েছে। কয়লা হয়ে যাওয়া দেহ পড়ে রয়েছে ঢামেক মর্গে। সেখানেই গিয়ে এনামুলের বড় ভাই কাজী ইউসুফ তার লাশ সনাক্ত করেন।

তিনি বলেন, ‘এনামুল কাজী চকবাজারে মেসবাসায় থাকত। সিটি কলেজ থেকে বিবিএ শেষ করেছে। দাঁতের চিকিৎসা করাতে মদিনা মেডিকেলে গিয়েছিল। কিন্তু, ভয়াবহ আগুন তার প্রাণ কেড়ে নেয়।’

কাজী ইউসুফ বলেন, ‘অনেক সন্ধান করেও এনামুলের কোনো তথ্য পাচ্ছিলাম না। পরে সকালে ঢামেকে এসে লাশ শনাক্ত করি। ওর মুখ আর দুই হাত পুড়ে কয়লা হয়ে গেছে। তবে, গায়ের জামা ও শরীর অক্ষত রয়েছে। সেগুলো দেখেই তাকে চিনতে পেরেছি।’ তিনি আরও বলেন, ‘দুপুরে লাশ বুঝে পেয়েছে। পটুয়াখালী গ্রামের বাড়িতে গিয়ে দাফন করব।’

উল্লেখ্য, বুধবার রাত সোয়া ১০টার দিকে চকবাজারের নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭৮টি লাশ উদ্ধার করা হয়েছে। উৎস: পরিবর্তন।

ad

পাঠকের মতামত