266086

যাদের লাশ তুলে দেয়া হলো স্বজনদের হাতে

নিউজ ডেস্ক।। রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহদের লাশগুলো স্বজনদের বুঝিয়ে দেয়ার প্রক্রিয়া শুরু হয় দুপুর থেকে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে পরিচয় নিশ্চিত করা লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর শুরু হয়েছে। বেলা ২টা থেকে হস্তান্তর প্রক্রিয়া শুরু হওয়ার পর এখন পর্যন্ত ২২ জনের লাশ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক সোহেল মাহমুদ। ইতোমধ্যে অগ্নিকাণ্ডে হতাহতের যেকোনো তথ্য সরবরাহের জন্য ঢাকা মেডিক্যালে একটি তথ্যকেন্দ্র স্থাপন করেছে ঢাকা জেলা প্রশাসন। যাদের লাশ স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে-

১. কামাল হোসেন (৪৫), পিতা: নূর মোহাম্মদ, বেগমগঞ্জ, নোয়াখালী। ২. অসি উদ্দিন (২৩), পিতা: নাসির উদ্দিন, ধানমণ্ডি, ঢাকা। ৩. মোশাররফ হোসেন (৪৩), পিতা: মো. মাহফুজুর রহমান, নোয়াখালী। ৪. হাফেজ মো, কাউসার আহমেদ (২৬), পিতা: মো. খলিলুর রহমান, শ্রীপুর, হোমনা, কুমিল্লা। ৫. আলী হোসেন (৬৫), পিতা: মৃত বুলু মিয়া, নাটেশ্বর, সোনাইমুড়ী, নোয়াখালী। ৬. মো. ইয়াসিন (৩৩), পিতা: মৃত আবদুল আজিজ, ১৭ কেবি রোড, চকবাজার, ঢাকা। ৭. শাহাদৎ হোসেন (৩০), পিতা: মৃত মোসলেম উদ্দিন, নারায়ণপুর, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা

৮. আবু বকর সিদ্দিক (২০), মোহাম্মদপুর, হাজীগঞ্জ, চাঁদপুর। ৯. জুম্মন (৫২), ৩২/৩২ ওয়াসা রোড, চকবাজার ঢাকা। ১০. মজিবুর হওলাদার (৫০), সন্তোষপুর, মির্জাগঞ্জ, পটুয়াখালী। ১১. হেলাল উদ্দিন (৩২), নাটেশ্বর, সোনাইমুড়ী, নোয়াখালী। ১২. আশরাফুল হক (২০), পিতা: মৃত জামশেদ মিয়া, ফরহাদাবাদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। ১৩. ইমতিয়াজ ইমরোজ রাসু (২২), পিতা: নজরুল ইসলাম, বেড়া, পাবনা। ১৪. মো. সিদ্দিক উল্লাহ (৪৫), নাটেশ্বর, সোনাইমুড়ী, নোয়াখালী।

১৫. মাসুদ রানা (৩৫), পিতা: সাহেব উল্লাহ, নাটেশ্বর, সোনাইমুড়ী, নোয়াখালী।  ১৬. অপু রায়হান (৩১), ৪৬/২, ওয়াটার ওয়ার্কস রোড, চকবাজার, ঢাকা। ১৭. আরাফাত আলী (৩), পিতা: মৃত মোহাম্মদ আলী, ৪৬/২, ওয়াটার ওয়ার্কস রোড, চকবাজার, ঢাকা। ১৮. মোহাম্মদ আলী (২২), ৪৬/২, ওয়াটার ওয়ার্কস রোড, চকবাজার, ঢাকা। ১৯. মাহবুবুর রহমান রাজু (২৯), পিতা: সাহেব উল্লাহ, নাটেশ্বর, সোনাইমুড়ী, নোয়াখালী। ২০. এনামুল হক কাজী (২৮), পিতা: মোতালেব কাজী, রামপুর, মির্জাগঞ্জ, পটুয়াখালী

২১. সিয়াম আরাফাত (১৯), পিতা: মো. ইসমাইল, ৪ নাজিমউদ্দিন রোড, বংশাল, ঢাকা। ২২. ওমর ফারুক (৩০), পিতা: আবদুল করিম, মুন্সিকান্দি, নড়িয়া, শরীয়তপুর। গতকাল দিবাগত রাতে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনে ভয়াবহ আগুন লাগে। এ ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন অর্ধ শতাধিক। প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর রাত ৩টার দিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। উৎস: কালের কণ্ঠ।

ad

পাঠকের মতামত