পুরান ঢাকায় হয় কারখানা থাকবে নয় বাড়িঘর
পুরান ঢাকা খুবই ঘনবসতিপূর্ণ। এখান থেকে এবার সব কারখানা সরিয়ে নেওয়া হবে। পুরান ঢাকায় হয় কারখানা থাকবে নয়তো বাড়িঘর থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।এসময় ঢাকা মেডিকেলে চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখার পর স্বাস্থ্যমন্ত্রী বলেন, দগ্ধদের চিকিৎসার সব খরচ বহন করবে সরকার।
স্থানীয়রা বলছেন, চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। রাত ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের আরও ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।




