দুই কলেজছাত্রের ওপর দিয়েই বাস চালিয়ে দিলেন চালক
নিউজ ডেস্ক।। বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে যান দুই কলেজছাত্র। এ সময় তাদের ওপর দিয়েই বাস চালিয়ে চলে যান চালক। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তারা। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বরিশালের গৌরনদী উপজেলায় এ দুর্ঘটনা হয়।
পুলিশ জানায়, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে ১৫টি মোটরসাইকেলে করে কুয়াটার উদ্দেশে রওনা হন দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ ছাত্র। সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল এলাকায় বাস ধাক্কায় নাজমুল হাসান ও মো. মহসিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এসময় তাদের ওপর দিয়ে বাস চলে যাওয়ায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সময়টিভি।




