266125

ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যুক্তরাজ্যের গভীর শোক প্রকাশ

রাজধানী ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী পেনি মরডান্ট।বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘ঢাকায় রাসায়নিক গুদামে ভয়াবহ আগুনে নিহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এ সপ্তাহের শুরুতে আমি শহরটি সফর করেছিলাম।’তিনি বলেন, সেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে তাদের প্রতি আমার সমবেদনা রইল।

প্রসঙ্গত, রাজধানীর পুরান ঢাকার চকবাজারে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৮১ জন নিহত এবং অর্ধ-শতাধিক গুরুতর দগ্ধ হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো ১৬ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।বাংলাদেশ সফরকালে পেনি মরডান্ট কক্সবাজারের কুতুপালংয়ের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। এছাড়াও ইউকেএইডের সার্বিক ব্যবস্থাপনায় চিকিৎসা গ্রহণকারী ও রাখাইনে সহিংসতা শিকার হওয়া রোহিঙ্গা নারী-শিশুদের সাথে কথা বলেন তিনি।

ad

পাঠকের মতামত