265799

একসঙ্গে দুই ছেলে ও নাতি পুড়ে ছাই, বাবার স্ট্রোক

নিউজ ডেস্ক।। চকবাজারের আগুনে পুড়ে মারা গেছেন জরিনা বেগমের দুই ভাই ও ভাতিজা। বৃহস্পতিবার সকালে তাদের ছবি হাতে মরদেহের খোঁজে ঢাকা মেডিকেলে আসেন তিনি। ছবি হাতে বিলাপ করছিলেন তিনি। জরিনা বেগম জানান, তার দুই ভাই মোহাম্মদ আলী ও অপুর চকবাজার ছোট মসজিদের কাছে কাপড়ের দোকান ছিল। কাছেই তাদের বাসা। তারা ভাই-বোন-বাবা মিলে একই বাসায় থাকেন।

রাতে অসুস্থ দাদা মান্নানের সঙ্গে নাতি মো. আরাফাত (৩) (মোহাম্মদ আলীর ছেলে) ওষুধ কিনতে যায়। ওষুধ কেনা শেষে আরাফাত বাবা মোহাম্মদ আলীর সঙ্গে থেকে যায়। কে জানত বাবা-ছেলে একসঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে। জরিনা বেগম বিলাপ করতে করতে বলেন, একসঙ্গে দুই ছেলে ও নাতির মৃত্যুর খবর শুনে বাবা স্ট্রোক করেছেন। তিনিও বাঁচবেন কি না জানি না। উৎস: পরিবর্তন।

ad

পাঠকের মতামত