265760

‘আব্বা, এনামুল পুইড়া মইরা গেছে, খুঁইজ্যা পাইছি’

নিউজ  ডেস্ক : রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত ৭০জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এদিকে নিখোঁজদের খোঁজে হাসপাতালে ভীড় করছেন স্বজনরা। স্বজনের আহাজারিতে ভারী হয়েছে হাসপাতালের পরিবেশ। কেউ ডুকরে ডুকরে কাঁদছেন। কেউ স্বজনকে জড়িয়ে ধরে কাঁদছেন।

ঢাকা মেডিকেল কলেজের মর্গে এসে এনামুল নামের এক তরুণের মরদেহ খুঁজে পেয়েছেন ভাই তুহিন। ফোনে মৃত্যুর খবর দিচ্ছেলেন গ্রামের বাড়িতে থাকা বাবাকে। কাঁদতে কাঁদতে মোবাইল ফোনে বাবাকে বলছে, ‘আব্বা, আমি তুহিন, এনামুল পুইড়া মইরা গেছে। আমি আর রাজীব খুঁইজ্যা খুঁইজ্যা ঢাকা মেডিকেল মেডিকেল এসে তাঁকে খুঁইজ্যা পাইছি।’

এনামুলের পুরা নাম কাজী এনামুল হক অভি। তিনি ঢাকা সিটি কলেজ থেকে বিবিএ পড়েছেন। রূপালী ইনস্যুরেন্সে ইউনিট ম্যানেজার হিসেবে কাজ শুরু করেছিলেন। এনামুলের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ। চকাবাজারে থাকতেন। রাতে দাঁতের চিকিৎসা করাতে গিয়েছিলেন। তুহিন, কাজী আর নিহত এনামুল সমবয়সী। সম্পর্কে তুহিনের ভাতিজা এনামুল। রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের রাজ্জাক ভবনে বুধবার দিবাগত রাত ১০টা ৪০ মিনিটে আগুন লাগে। প্রায় ১০ ঘন্টার চেষ্টায় আজ সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে পুরান ঢাকার নিমতলীতে ২০১০ সালের ৩ জুন কেমিক্যালের গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। সে ঘটনায় ১২৪ জনের মৃত্যু হয়।।

ad

পাঠকের মতামত