265277

সালমান খানকে বিয়ে করতে ক্যাটরিনাকে অনুরোধ!

বিনোদন ডেস্ক।। সলমন খানের সঙ্গে যে ক্যাটরিনা কইফের প্রেমের সম্পর্ক ছিল, এ কথা পরোক্ষে স্বীকার করে নেন বলি মহলের বহু তারকা। ২০০৯-এর আগে তাঁরা নাকি চার বছর ডেটও করেছিলেন। কিন্তু কখনও সেই সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার কথা ভাবেননি। এ বার ক্যাটরিনাকে সেই অনুরোধই করলেন এক অনুরাগী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক দর্শক ক্যাটরিনাকে অনুরোধ করেন, আপনি সলমনকে বিয়ে করুন। এ প্রস্তাবের উত্তরও দিয়েছেন নায়িকা। তিনি শুধু লিখেছেন, ‘হুম…।’

সম্প্রতি এক সাক্ষাত্কারে ক্যাটরিনা জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর বিয়ের কোনও পরিকল্পনা নেই। বহুদিন পর আলি আব্বাস জাফরের ‘ভারত’-এর মাধ্যমে অনস্ক্রিন কামব্যাক করছেন সলমন-ক্যাটরিনা। এই ছবির শুটিংয়ে অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছেন এই জুটি। সে প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘‘সলমনকে আগে থেকে বোধা যায় না। ও যে কোনও মুহূর্তে যা খুশি করতে পারে। ওর সঙ্গে থাকলে কোনও মুহূর্তই খারাপ হয় না।’’ উৎস: আনন্দবাজার পিত্রিকা।

ad

পাঠকের মতামত