দলবলসহ মাইক্রোবাসে শিক্ষিকাকে তুলে নিয়ে গেল শিক্ষক!
নিউজ ডেস্ক।। একাধিকবার প্রেমের প্রস্তাব দিয়েও কাজ না হওয়ায় অবশেষে শিক্ষিকাকে দলবলসহ মাইক্রোবাসে তুলে নিয়ে গেলেন শিক্ষক। ওই শিক্ষিকাকে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে স্কুলমাঠ থেকে শেরপুরের চক কল্যানী এলাকায় স্কুলমাঠ থেকে শিক্ষিকাকে অপহরণের ঘটনায় ১৮ তুলে নিয়ে গেছে ওই শিক্ষক। এঘটনায় সোমবার রাতে শিক্ষক মেহেদি হাসান জনির বিরুদ্ধে শেরপুর থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের চকধোলী গ্রামের মৃত মোজাহার আলীর মেয়ে চকধোলী-চক কল্যানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকাকে একই গ্রামের সহকারি শিক্ষক মেহেদি হাসান জনি গত ৩ বছর ধরে বিরক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। কিছুদিন আগে প্রেমের প্রস্তাব দিলে ওই শিক্ষিকা তা প্রত্যাখান করেন। এরই জের ধরে ১৮ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩ টার দিকে জরুরি কাজের কথা বলে অফিস থেকে বিদ্যালয়ের মাঠের ভিতর নিয়ে যায়। সেখানে পূর্ব থেকে মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে ওৎ পেতে থাকা ৭/৮ জন তাকে জোর করে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় ওই শিক্ষিকার বড় ভাই ইসমাইল হোসেন বাদশা বাদী হয়ে শিক্ষক মেহেদি হাসান জনিসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, এ ঘটনায় একটি মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি। উৎস: ক্যাম্পাস লাইভ।




