কেউ ওমরাহ করলে তাঁকে কি হাজি বলা যাবে? এই বেপারে ইসলাম যা বলে
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ। অনুষ্ঠানটির ৫৭৮তম পর্বে যাঁরা ওমরাহ পালন করে থাকেন, তাঁদের হাজি বলা যাবে কি না, সে বিষয়ে টেলিফোনে জানতে চান একজন দর্শক।
এর জবাবে ড. মুহাম্মদ সাইফুল্লাহ বলেন, না- যিনি ওমরাহ করে থাকেন, তাঁকে বলা হয় ওমরাহকারী। তাঁকে হাজি বলা যাবে না। কারণ, হজ ও ওমরাহর মধ্যে পার্থক্য রয়েছে। হজের আহকাম অনেক বেশি আর ওমরাহর আহকাম সীমিত। যদিও ওমরাহকে ছোট হজ হিসেবে আখ্যায়িত করা হয়। ছোট হজ হিসেবে আখ্যায়িত করলেও হাজি বলা যাবে না।




