কত দিন বাঁচবেন, এত টাকা দিয়ে কী করবেন?
সড়ক পরিবহন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নসিয়ত করেছেন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের। অনিয়ম তদন্তে দুদক থেকে চিঠি এলে কারও জন্য স্বস্তিদায়ক হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ভালো থাকার জন্য খুব বেশি টাকার প্রয়োজন আছে? একটু সংশোধন হন।আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি একথা বলেন।ওবায়দুল কাদের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আর কত দিন বাঁচবেন? এত টাকা দিয়ে কী করবেন? দুদক থেকে যদি অনিয়ম তদন্তের চিঠি আসে তাহলে সেটা কি স্বস্তিদায়ক হবে?
উল্লেখ্য, সাম্প্রতিক বনানীতে সড়ক পরিবহন ভবনে কর্মকর্তাদের সাথে ফের মন্ত্রী হওয়ার পর প্রথম বৈঠকেই সর্তক করে বলেন আপনারা অনেকেই অনেক কিছু করেন যা আমার অজানা নয়। আমি চাই না, আপনারা অসৎভাবে জীবিকা নির্বাহ করুন। ভালো হয়ে যান নিজ থেকেই এটা আমার প্রত্যাশা।




