265477

কাশ্মিরে হামলা, আতিফ আসলামকে সরিয়ে দিলেন সালমান খান

সালমান খান প্রোডাকশনের ছবি নোটবুক থেকে সরানো হল পাকিস্তানি গায়ক আতিফ আসলামকে। খোদ সালমান খান তাঁর প্রোডাকশন হাউসে এমন নির্দেশ দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।আতিফ আসলামকে সরিয়ে সেই ছবির গানগুলির রি-রেকর্ডিং অতি দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন সালমান।ইতিমধ্যে পুলওয়ামা-কাণ্ডের জেরে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন পাকিস্তানি শিল্পীদের বলিউডে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছে।

এমনকি, যে বা যারা সংগঠনের নির্দেশ উপেক্ষা করে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের হুঁশিয়ারি দিয়েছে সংগঠন। সেই সিদ্ধান্তকে সম্মান জানাতে সালমান খান প্রোডাকশন আতিফ আসলামকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি বলিউডের প্রযোজক সংগঠনের।এদিকে অজয় দেবগণ, মাধুরী দীক্ষিত, অনিল কপূর অভিনীত কমেডি ছবি ‘টোটাল ধামাল’ মুক্তি পাবে না পাকিস্তানে। সোমবার টুইট করে ছবির প্রযোজনা সংস্থার এই সিদ্ধান্ত স্পষ্ট করেন অজয় দেবগণ।টুইটে অজয় দেবগণ লেখেন, পুলওয়ামা-কাণ্ডের প্রেক্ষিতে ‘টোটাল ধামাল’ পাকিস্তানে রিলিজ না করানোর সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা।

ad

পাঠকের মতামত