স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নিয়োগ দেবে ২৮০ জনকে
নিউজ ডেস্ক।। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। প্রতিষ্ঠানটি দুটি পদে সর্বমোট ২৮০ জনকে নিয়োগ দেবে।আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম : সার্ভেয়ার ও ইলেকট্রিশিয়ান। পদ দুটিতে মোট ২৮০ জনকে নিয়োগ দেবে।
যোগ্যতা : যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্যূন সার্ভে ডিপ্লোমা পাসসহ উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীদের স্থানীয় সরকার প্রকৌশন অধিদপ্তের ওয়েবসাইটে http://lged.teletalk.com.bd অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের সময়সীমা : অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রাদান শুরু হয়েছে ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯টায় এবং শেষ সময় ৪ মার্চ, ২০১৯ বিকেল ৫টা। বিস্তারিত বিজ্ঞপ্তিতে

সূত্র : সমকাল, ১৪ ফেব্রুয়ারি ২০১৯




