265003

ফারুকী-তিশার কাবিন এক কোটি টাকায়

বিনোদন ডেস্ক।। দেশের বিনোদন জগতে পরিচিত মুখ নুসরাত ইমরোজ তিশা এবং মোস্তফা সরোয়ার ফারুকী। নিজেদের কাজের ক্ষেত্র থেকে তো বটেই, দেশের পরিচিত তারকা দম্পতিদের মধ্যেও অন্যতম ফারুকী-তিশা। তারকাদের নিয়ে মানুষের আগ্রহ চিরকাল। সবাই তাদের সম্পর্কে জানতে চায়। চলুন জেনে নেই তিশা-ফারুকীর বিয়ের খুটিনটি-

তিশা ফারুকীর প্রেমের কাহিনীটা একটু অদ্ভুত। প্রথম প্রস্তাবটা এসেছিল ফারুকীর পক্ষ থেকেই। তবে তারা পরস্পরকে ভালোবাসি কথাটি না বলে সরাসরি প্রস্তাব রেখেছিলেন বিয়ের। তিশারও তাতে আপত্তি ছিলো না। প্রস্তাব দেয়ার পরপরই চিন্তাভাবনা না করে রাজি হয়ে যান তিনি। দুই পরিবারের সম্মতিতে হয় তাদের বিয়ে।

তবে বিয়েতে ঘটে একটা ‘মজার’ কাহিনী। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফারুকী বলেন, কাবিননামার ব্যাপারটা তিনি সঠিক জানতেন না। তার বিয়েতে কাবিননামা ধরা হয়েছিল এক কোটি টাকা। তবে কাবিননামার টাকাটা দিতে হয় শুনে তিনি ভয় পেয়ে তিশার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, কাবিননামার টাকাটা নাকি দিতে হয়? তিশা নাকি হাসতে হাসতে বলেছিলেন, মনে হয় দিতে হয়। ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে হয় এ দম্পতির। আসছে ১৬ জুলাই বিবাহিত জীবনের আটটি বছর পার করবেন তারা। উৎস: সময়টিভি।

ad

পাঠকের মতামত