কচুর লতিতে গলা ধরে? এই টিপস জানলে আর গলা ধরবে না, হাতও চুলকাবে না
লতি কাটতে গেলেই হাত চুলকায়। আবার খেতে গেলেও ধরে গলা। তাই বলে কি লতি খাওয়া বন্ধ? না বুদ্ধি থাকলে এই সমস্যা থেকে পরিত্রান পাওয়া খুব সহজ।স্বাগতম আজকের টিপস সেকশনে। এই সেকশনে দৈনন্দিন কাজ সহজ করে দেয় এমন অনেক টিপস সেয়ার করা হয়ে থাকে। আজও তেমন একটি টিপস নিয়ে হাজির হয়েছি। আসা করি ভালো লাগবে আপনাদের ।কচুর লতি কাটা, পরিস্কার করা ও ধোয়া নিয়ে অনেকেই অনেক রকম পদ্ধতি ফলো করে থাকেন। তবে অনেকেই জানেন কচুর লতি বাজার থেকে আনার সময় এটা ভেজা থাকে। আর এই ভেজা অবস্থায় কাটলে হাত চুলকায়। তবে কচুর লতি টাটকা রান্না করার থেকে ২-১ দিন ফ্রিজে রেখে কাটলে এটি কাটার সময় চুলকাবে না।
চাইলে ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিতে পারেন। শুকিয়ে গেলে তারপর কাটুন। লতি ধোয়ার সময় দেখা যায় হাত চুলকায়। এতে করনীয় কি? লতি ধোয়ার সময় হাত চুলকানো স্বাভাবিক। তাই ধোয়ার সময় একটি স্ক্রাবার দিয়ে ঘসে ঘসে পরিস্কার করুন। অথবা একটি জালি পাত্রে এটি নিয়ে ধুয়ে ফেলুন। তাহলে হাতেও লাগবে না আর চুলকানোর তো প্রশ্নই নেই। লতি পরিস্কার করার সময় স্ক্রাবার দিয়ে পরিস্কার করুন। তাহলে দ্রুত পরিস্কার করা যাবে। লতি ধোয়ার পর ভালো করে পানি নিংড়িয়ে নিবেন। তাহলে রান্না করার পর এটিতে গলা ধরার সম্ভাবনা আরও কমে যাবে। আর তাও যদি গলা ধরে তাহলে কচুর মতন এই লতিকেও সামান্য সিদ্ধ করে তারপর রান্না করুন। দেখবেন গলা আর ধরছে না। সূত্র: সম্পূর্ণা ২৪




