আরও দৃঢ় হলো ঢাকা-আবুধাবি সম্পর্ক
ঢাকার সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক গড়তে চায় আবুধাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসকের বৈঠক অনুষ্ঠিত হয়।আজ সোমবার (১৮ ফেব্রয়ারী) আবু ধাবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীর সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ করেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী।
কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, শেখ হাসিনা এবং শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা-আবুধাবি দ্বিপক্ষীয় সম্পর্কের সবগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর আগে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন।বৈঠকে ঢাকা-আবুধাবি সম্পর্ককে আরও দৃঢ় করতে নতুন নতুন ক্ষেত্রে সম্পর্ক গড়ার বিষয়ে আলোচনা হয়। দেশটির ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাখদুমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




