265053

৬৫ টাকার কোমল পানীয় ৩৯৬ টাকা, মেয়াদোত্তীর্ণ খাবার, নান্দোসকে জ‌রিমানা

ভোক্তাদের সরল বিশ্বাস‌কে পুঁ‌জি ক‌রে প্রতারণার মাধ্য‌মে ৬৫ টাকার বোতলজাত কোমল পানীয় ৩৯৬ টাকায় বি‌ক্রিসহ পচা-বাসি আর মেয়াদোত্তীর্ণ খাবার খাওয়া‌চ্ছে আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট নান্দোস।গতকাল রোববার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ধানম‌ন্ডির নান্দোসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে বেরিয়ে আসে এসব তথ্য। এ জন্য প্র‌তিষ্ঠান‌টি‌কে এক লাখ টাকা জরিমানা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট নান্দোসে ৬৫ টাকার এক বোতল কোমল পানীয় আলাদা চার গ্লাসে ভরে বিক্রি করছিল ৩৯৬ টাকায়। এছাড়াও ভোক্তাদের বিশ্বাস‌কে পুঁজি ক‌রে পচা-বাসি, নষ্ট খাবার খাওয়া‌চ্ছে। এসব অ‌ভি‌যো‌গে প্র‌তিষ্ঠান‌টি‌কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।এছাড়া বিদেশি পণ্যের গায়ে আমদানিকারকের স্টিকার না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা এবং মোহাম্মদপুরের টোকিও স্কয়ারে ডিওস স্টাইলকে মেয়াদোত্তীর্ণ লিপস্টিক বিক্রির দায়ে ৫০ হাজার টাকা, চিলিস রেস্টুরেন্টকে ২৫ হাজার ও আ‌রেকটি প্র‌তিষ্ঠান‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

ad

পাঠকের মতামত