264862

বিপিএলে ব্যর্থ হলেও আবারও দারুন সুখবর পেলেন মোহাম্মদ আশরাফুল

স্পোর্টস ডেস্ক : রাজধানীর হোটেল সোনারগাঁতে ২৩৩ জন প্লেয়ারের মধ্য থেকে ক্রিকেটার বেছে নেওয়ার প্রক্রিয়ায় অংশ নিয়েছে ১২টি দল। মার্চের প্রথম সপ্তাহে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুমে এই আসরে অংশ নিচ্ছে ১২টি দল। সেই দল গুলোতে নিয়ে ঢাকার একটি জনপ্রিয় হোটেলে আয়োজন করা হয়েছে প্লেয়ার ড্রাফট।বিপিএলটা ভালো কাটেনি মোহাম্মদ আশরাফুলের। মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। প্রথম ম্যাচে তিন এবং দ্বিতীয় ২২ রান করার পর আর দলে সুযোগ হয়নি তার। এরপর সুযোগ পেয়েছিলেন গ্রুপ পর্বের একেবারেই শেষ ম্যাচে। সেখানে ব্যর্থ হয়েছেন তিনি।

বিপিএলে বাজে সময় কাটানো মোহাম্মদ আশরাফুল এবার ঢাকা প্রিমিয়ার লিগে দল পেয়েছেন। মোহামেডান তাকে প্লেয়ার ড্রাফট থেকে কিনে নিয়েছে।মোহামেডানে আশরাফুলের সঙ্গী হচ্ছেন যারা তারা হল- আব্দুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদ্দুজামান, নাদিফ চৌধুরী, সোহাগ গাজি, অভিশেক মিত্র, লিটন দাস, আলাউদ্দিন বাবু, রাহাতুল ফেরদৌস।

ad

পাঠকের মতামত