265174

ফের আলোচনায় অপূর্ব-মেহজাবিন!

বিনোদন ডেস্ক।। ভালোবাসা দিবসকে ঘিরে প্রতিবারের মতো টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউবেও এবার অনেক নাটক রিলিজ হয়েছে। দর্শক দেখছেন এবং মন্তব্যও করছেন তাদের ভালোলাগা বিষয়গুলো নিয়ে। অভিনয়শিল্পী, নির্মাতা ও কুশলীরা জানতে পারছেন তাদের কাজ সম্পর্কে। এখনকার দর্শকদের মাঝে সিংহভাগই তরুণ। তাদের আড্ডাস্থলে তাই বারবার চলে আসছে ভালোবাসা দিবসে রিলিজ হওয়া বেশ কয়েকটি নাটক-টেলিছবির কথা। এবার ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া আলোচিত ও দর্শকদের বিচারে সেরা নাটক ‘ফাস্ট লাভ’। এই জুটির ভাগ্য বরাবরই ভালো অপূর্ব ও মেহেজাবিন।

২০১৭ সালে ‘বড় ছেলে’ নামের একটি নাটকে অভিনয় করে সেই ভাগ্যটাকে শতভাগ সুপ্রসন্ন করে নিয়েছেন অপূর্ব-মেহেজাবিন। এরপর তাদের অভিনীত বেশ কয়েকটি নাটক প্রশংসিত হয়েছে। আবার নতুন আরও একটি নাটক দিয়ে প্রশংসিত হলেন এ তারকা জুটি। ভালোবাসার দিবস উপলক্ষে ‘বাস এইচডি’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় এ জুটির নাটক ‘ফাস্ট লাভ’।

‘ফাস্ট লাভ’ শিরোনামের নাটকটি ইউটিউবে প্রকাশ পেয়েছে গত ( ১২ ফেব্রয়ারী) রাতে। মাত্র সাত দিনে ‘ফার্স্ট লাভ’ নাটকের ভিউ দাড়িয়েছে ২৮ লক্ষ ৪১ হাজারের বেশি। নাটকের লাইক পড়েছে ৪৬ হাজারের বেশি।কমেন্ট করেছে ৪ হাজারের বেশি। ইউটিউবে ভালোবাসা দিবেসে সব নাটককে ছাড়িয়ে এখন পর্যন্ত এগিয়ে অপূর্ব-মেহজাবিনের ‘ফার্স্ট লাভ’। তাই বলা যেতে পারে যে দর্শক জরিপে সেরা হয়েছে এ নাটকটি।

অপূর্ব-মেহজাবিন জানান, নাটকের গল্পই বেশ রোমান্টিক। বছরজুড়ে একের পর এক নাটকে মেহজাবিনের সঙ্গে কাজ করেছি । দর্শক জরিপে সেরা ‘ফার্স্ট লাভ’ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘সত্যি বলতে কী জুটি তো আর ইচ্ছে করলেই আমরা হতে পারি না বা পরিচালক ইচ্ছে করলেও সৃষ্টি করতে পারেন না। এটা একান্তই দর্শকের ভালো লাগার ওপর নির্ভর করে। এজন্য আমি দর্শকের কাছে কৃতজ্ঞ। আমাদের নতুন নাটক ‘ফার্স্ট লাভ’ দর্শক জরিপে সেরা হয়েছে। আমি দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই। সব সময় সাথে থেকেছেন আশা করি আগামীতেও সাথে থাকবে।

নাটকটির প্রসঙ্গে নির্মাতা বি ইউ শুভ বলেন, ‘রোমান্টিক ঘরানার গল্পের নাটক নির্মাণ করতেই বেশি পছন্দ করি। কারণ এ ঘরানার গল্প সবাই পছন্দ করে। দর্শকরাও সহজভাবে নেয়। এটা ঠিক রোমান্টিক গল্পের নাটক নির্মাণ করতে কষ্ট কম হয়। দর্শকরা খুব ভালোবাবে নাটকটি গ্রহন করেছেন। আমি দর্শকদের কাছে অনেক কৃতজ্ঞ। সামনে আরো ভালো ভালো কাজ দেয়ার চেষ্টা করবো।’

উল্লেখ্য, এ নাটকটির চিত্রনাট্য লিখেছেন প্রীতি দত্ত ও পরিচালনা করছেন বি ইউ শুভ।ডিওপি,বিশ্বজিৎ দত্ত। নাটকটির শুটিং হয়েছিলো রাজধানীর উত্তরাসহ বিভিন্ন লোকেশনে।

ad

পাঠকের মতামত