265131

দেশে ফিরেছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক।। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিকেল ৫টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। বিমানবন্দর থেকে সরাসরি নিজের উত্তরার বাসায় ফিরেছেন মির্জা ফখরুল। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও দেশে ফিরেছেন বলে জানা গেছে।

চিকিৎসার জন্য প্রায় দুই সপ্তাহ তিনি সিঙ্গাপুরে ছিলেন।গত ৪ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। সেখানে তিনি শারীরিক চেক আপ করেন।

ad

পাঠকের মতামত